• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এনসিপি থেকে পদত্যাগ করলেন রুবেল মিয়া হৃদয়

ফরিদপুর প্রতিনিধি    ১১ আগস্ট ২০২৫, ১০:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

দলের অবস্থান জুলাই বিপ্লবের নীতি-নৈতিকতা পরিপন্থী বলে মনে হওয়ায় এনসিপি থেকে পদত্যাগ করেছেন মো. রুবেল মিয়া হৃদয় নামের এক নেতা। তিনি এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্য ছিলেন।

সোমবার সন্ধ্যায় রুবেল মিয়া হৃদয় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘সাম্প্রতিক সময়ে দলের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ, দলের কার্যক্রম সিদ্ধান্ত এবং অবস্থানগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী বলে মনে হওয়ায় এবং দলটির বর্তমান পথচলা আমার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়, আমি গভীরভাবে হতাশ ও বিচলিত।’

 রুবেল মিয়া হৃদয় উল্লেখ করেন, ‘আমি আর দলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারছি না। তাই আমি বিনীতভাবে জাতীয় নাগরিক পার্টি, ফরিদপুর জেলার সকল কার্যক্রম ও পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছি।’

 পদত্যাগের বিষয়ে জানতে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের পর থেকে আমি যেমনটা ভেবেছিলাম তার সাথে বর্তমান কার্যক্রমের কোনো মিল খুঁজে পাচ্ছি না। এ ছাড়া সাম্প্রতিক সময়ে দলের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ, দলের কার্যক্রম সিদ্ধান্ত এবং অবস্থানগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী বলে মনে হওয়ায় আমি পদত্যাগ করেছি।;

এনসিপির ফরিদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা বলেন, ‘রাজনীতি দীর্ঘ দিনের পথচলা। সেখানে অনেকে হতাশ হয়ে যান। এমনটা রুবেল মিয়া হৃদয়ের মধ্যেও রয়েছে। সে হতাশ। তাই পদত্যাগ করেছেন তিনি।’

তিনি আরও বলেন, ‌‘তাকে (হৃদয়) অনুরোধ করার পরও পদত্যাগ থেকে পিছপা হননি। তাই তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।’

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার