• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সাতক্ষীরায় বিএনপি-যুবদলের নেতা বহিষ্কার

সাতক্ষীরা প্রতিনিধি    ১২ আগস্ট ২০২৫, ০১:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভোট প্রদানে বাধা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি ও যুবদলের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা বিএনপি। একই সঙ্গে কালীগঞ্জ উপজেলার ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন:- শ্যামনগর সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মোতালেব হোসেন খাঁ, শ্যামনগর পৌর বিএনপির সার্চ কমিটির সদস্য মো. মফিজুর রহমান মফু এবং হায়বাতপুর মোড় এলাকার সলতে বাবু।

সোমবার (১১ আগস্ট) জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই বহিষ্কারাদেশ জারি হয়। জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়, ২৫ জুলাই শ্যামনগর পৌরসভার ওয়ার্ড বিএনপি নেতা নির্বাচনের কাউন্সিলে গণতান্ত্রিক ভোট গ্রহণ চলাকালে অভিযুক্তরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ভোটে বাধা, দলের সুনাম ক্ষুণ্ন ও সিদ্ধান্ত অমান্য করেছেন। এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এদিকে নোটিশপ্রাপ্তরা হলেন—কালীগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সার্চ কমিটির সদস্য মো. আব্দুল হামিদ, সাবেক সদস্য মো. লিটন, গোলাম মোস্তফা, মো. সাইফুল ইসলাম, মো. ইব্রাহিম তরফদার এবং জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু।

নোটিশে উল্লেখ করা হয়, ৯ আগস্ট ধলবাড়িয়া ইউনিয়নে ওয়ার্ড বিএনপি নেতা নির্বাচনের কাউন্সিলে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারকে লাঞ্ছিত, ভোটে বাধা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় তারা প্রত্যক্ষভাবে জড়িত। আগামী দুদিনের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার