• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুষ্টিয়ায় বিজিবি'র অভিযানে ৮৬ লাখ টাকার মালামাল জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ০৪:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার সীমান্তবর্তী  এলাকায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পৃথক অভিযান চালিয়ে ৮৬ লাখ টাকার বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে। এসময় চোরাচালানির কাজে সম্পৃক্ত দুইজনকে আটক করা হয়।

বুধবার (১৩ আগষ্ট) জেলার সীমান্তবর্তী মিরপুর উপজেলার বিভিন্ন স্থানে বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালানী বিরোধী অভিযানে ৯শত ৮০ গ্রাম রৌপ্য, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল এবং নগদ ৩০০,

১৫শ’কেজি অবৈধ কারেন্ট  জাল ও চায়না দুয়ারি জাল এবং মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এই সময় দুই জন কে আটক করা হয়।  জব্দ করা মালামালের বাজার মূল্য প্রায় ৮৬ লাখ ৫৫ হাজার ৫৩০টাকা।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কাজ করছে।

আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে চোরাচালানী পণ্যসহ আসামী আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী