• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতির বিরুদ্ধে অভিযোগের ভুল স্বীকার

   ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পি.এম.
চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন

চাঁদপুর প্রতিনিধি 


রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে চাঁদপুরে জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নামে সম্পত্তির দখলের মিথ্যা ও ভুল অভিযোগ করেছেন বলে সংবাদ সম্মেলন করেছেন অভিযোগকারী মীর আহমদ আলী। 

বুধবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তিনি।

তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইব্রাহিম কাজী জুয়েলের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি এ অভিযোগ করেছেন। ৫ আগস্টের পর তার কিছু লোক বিভিন্নভাবে মীর আহমেদ আলী ও তার পরিবারকে প্ররোচিত করে। এ সময় তারা ভুক্তভোগী পরিবারকে ভুল বুঝায় যে, মানিক দলীয় কার্যালয়ের জন্য তাদের সম্পত্তি দখল করতে চায়।

এ সময় পরিবারটি সম্পত্তি রক্ষায় কোন কিছু যাচাই-বাছাই না করেই তাদের দিক নির্দেশনায় মানববন্ধনসহ বিভিন্ন অভিযোগ করেন। পরে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে পারেন। এ সময় তিনি তার অনিচ্ছাকৃত ভুলের জন্য বিএনপি ও মানিকের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ