• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভর্তি বাতিল ও ছাড়পত্র পেতে মাদ্রাসা বোর্ডের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক    ১৭ আগস্ট ২০২৫, ০১:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ৬ষ্ঠ শ্রেণি থেকে দাখিল ও আলিম পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তি বাতিল এবং ছাড়পত্র গ্রহণ সংক্রান্ত আবেদন পদ্ধতি ও নিয়মাবলি প্রকাশ করেছে।

বোর্ডের রেজিস্টার প্রফেসর ছালেহ আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ফরমে যথাযথভাবে আবেদন করে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই উভয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ থাকতে হবে।

আর বোর্ড নির্ধারিত ফি বাবদ ষষ্ঠ থেকে দাখিল পর্যায়ের জন্য ৫০০ টাকা এবং আলিম পর্যায়ের জন্য ৬০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফ্ট জমা দিতে হবে। ড্রাফ্টটি “রেজিস্ট্রার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড” বরাবর সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সংগ্রহযোগ্য। আবেদন গ্রহণের তিন কর্মদিবসের মধ্যে ছাড়পত্র অনুমোদনপত্র ইস্যু করা হবে।

তবে শর্ত হিসেবে উল্লেখ করা রয়েছে, পূর্ববর্তী মাদ্রাসা ও নতুন ভর্তিচ্ছু মাদ্রাসার পাঠ্য বিষয় অভিন্ন হলে তবেই ছাড়পত্রের অনুমতি মিলবে। আবেদনপত্রে ই-এসআইএফ এর সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে এবং উভয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরসহ আবেদনটি বোর্ডের সংশ্লিষ্ট অফিসার দ্বারা যাচাই করতে হবে। যাচাই শেষে ব্যাংক ড্রাফ্টসহ আবেদনপত্রটি বোর্ডের হিসাব আয় শাখায় জমা দিতে হবে।

এছাড়া আবেদনপত্রে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য যেমন নাম, পিতার নাম, পূর্ববর্তী শ্রেণি, ফলাফল, বর্তমানে অধ্যয়নরত মাদ্রাসা ও ভর্তিচ্ছুক প্রতিষ্ঠানের তথ্য, ঠিকানা ইত্যাদি উল্লেখ করতে হবে। উভয় প্রতিষ্ঠানের প্রধান স্বাক্ষর ও সিলযুক্ত প্রত্যয়নপত্র আবশ্যক।

বোর্ড থেকে ছাড়পত্রের অনুমতি পাওয়া গেলে, নতুন প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীকে ভর্তি করে কাগজপত্র বোর্ডে পাঠাতে হবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য