• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাবনার ভাঙ্গুড়ায় ছিন্নমূল দুই নারীর লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ০২:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় সড়কের ওপর থেকে অজ্ঞাত পরিচয় দুই ছিন্নমূল নারীর লাশ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। একজনের বয়স আনুমানিক ৬৫ বছর, অপরজনের ৫০ বছর।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পৌরসভার চৌবাড়ীয়া সাহেব পাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই নারীর মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দুধের লরিচাপায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম দুটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে চৌবাড়ীয়া সাহেব পাড়া এলাকায় পাকা সড়কের ওপর অজ্ঞাত ছিন্নমূল ওই দুই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় মুসল্লিরা। পরে বিষয়টি ভাঙ্গুড়া থানা  পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে পৌরসভার বড়াল ব্রিজ রেলস্টেশন এলাকায় ওই দুই নারী কে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, দুই নারী লাশ দেখে মনে হচ্ছে তারা ছিন্নমূল মানুষ। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। তাদের কাছে ভিক্ষার থলে ও খুচরা সামান্য কিছু টাকা পয়সা ছিল। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার