• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৯ ডিসেম্বর থেকে শুরু ৪৭তম বিসিএসের আবেদন

   ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

স্থগিত ঘোষণার দুইদিন পর ৪৭তম বিসিএসের আবেদনের নতুন দিন-তারিখ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর সকল ১০টা থেকে এ বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার আবেদন ফি ২০০ টাকা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

এ বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৫ চেয়ারম্যান ও ৭ ডিন
পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৫ চেয়ারম্যান ও ৭ ডিন
দুই কর অঞ্চলে ২৫২ জন নিয়োগ, আবেদন শুরু ১৮ মে
দুই কর অঞ্চলে ২৫২ জন নিয়োগ, আবেদন শুরু ১৮ মে
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি