• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ২৩ আগস্ট ২০২৫, ০৩:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে দশটায় শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমরা বাড়ি হাওরে আমি এই বিষয় গুলার সাথে খুব ভালোভাবে পরিচিত এটা শুধু হাওরে নয় সব জায়গাতেই চরাঞ্চল এসব জায়গাতে টিচাররা থাকতে চায় না, এবং তারা শহরে আসতে চায়, এই বিষয়গুলো হচ্ছে আমাদের সামাজিক এবং রাজনৈতিক সমস্যা, শুধুমাত্র যদি এটা আমাদের সমস্যা হতো তাহলে এটা আমরা সমাধান করা যেতো, যেমন বদলির বিষয়গুলা ,তদবিরের বিষয়গুলো, কোত্থেকে আসে , উপর থেকে আসে, এগুলো আমাদের সামাজিক এবং রাজনৈতিক সমস্যা আমরা চেষ্টা করতেছি এই সমস্যাগুলো কাটিয়ে উঠার জন্য। হাওর অঞ্চলের গরীব মানুষদের যখন কাজের অভাব হয়, তখন তারা পুরো পরিবার নিয়ে অন্যস্থানে চলে যায়। তাছাড়া বাল্যবিয়েসহ বিভিন্ন কারণে ঝরে পড়া শিক্ষার্থীর হার বেশি। আমরা এখন তাদের নিয়ে কাজ করছি।

এ সময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। অংশগ্রহণমূলক এ সভায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের, সচিব জনাব আবু তাহের মোঃ মাসুদ রানা ।

এছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শামসুজ্জামান , এবং এনডিসি পরিচালক(পলিসি এন্ড অপারেশন )কামরুল হাসান, শিক্ষা অধিদপ্তর সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, মিজাবে রহমত ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার