• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজারহাটে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীর অভিভাবকদের প্রশিক্ষণ

   ২৪ আগস্ট ২০২৫, ১১:০২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে আয়বর্ধক ও ব্যবসা উন্নয়ন বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত রাজারহাট ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ। আর্থিক ও কারিগরি সহযোগিতা করে এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় মোট ৩০ জন অভিভাবক অংশ নেন। তারা কৃষি, মৎস্য ও ক্ষুদ্র ব্যবসায় বাস্তব জ্ঞান অর্জন করেন।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. সাইফুন্নাহার সাথী, পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, সিএনবি প্রকল্প সমন্বয়কারী অলিক রাংসা এবং প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো. নজরুল ইসলাম ও রেজাউল ইসলামসহ স্থানীয় বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।

ভিওডি বাংলা- প্রহলাদ মন্ডল সৈকত/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার