• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২

নিজস্ব প্রতিবেদক    ২৫ আগস্ট ২০২৫, ০৫:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো তিন জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৪৪ জন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত তিনজন মারা গেছেন। 

সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং রাজশাহী বিভাগে ৩০ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টে এখন পর্যন্ত ৮ হাজার ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের