• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ধেয়ে আসছে বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় কাজিকি

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ আগস্ট ২০২৫, ০৯:১৪ পি.এম.
শক্তিশালী ঘূর্ণিঝড় কাজিকি। ছবি: সংগৃহীত

বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় কাজিকি ইতোমধ্যেই ভিয়েতনামের উপকূলে আঘাত হানতে শুরু করেছে। সোমবার বিকেল থেকেই এর প্রভাব স্পষ্ট হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-র খবরে বলা হয়েছে, ঘণ্টায় ১১৮ থেকে ১৩৩ কিলোমিটার বেগে বইতে থাকা প্রবল বাতাসে উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়টির শক্তি কিছুটা কমলেও বাতাসের গতি এখনো বিপজ্জনক পর্যায়ে রয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, কাজিকি গত বছরের ভয়াবহ টাইফুন ইয়াগি-র মতোই শক্তিশালী হতে পারে। ইয়াগি ছিল গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঝড়, যাতে প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছিল।

প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে হা তিঙ্ঘ উপকূলীয় প্রদেশ থেকে প্রায় ৬ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি থান হোয়া, কোয়াং ত্রি, হুয়ে ও দা নাংসহ মধ্যাঞ্চলের আরও কয়েকটি প্রদেশে ব্যাপক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝড়ের কারণে ভিয়েতনামে দুটি বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত, কিছু ট্রেন চলাচল বন্ধ এবং হা তিঙ্ঘ প্রদেশে সড়ক পরিবহন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এর আগে কাজিকি চীনের হাইনান দ্বীপের কাছ দিয়ে অতিক্রম করে দক্ষিণ চীনে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত নিয়ে আসে।

থাইল্যান্ডেও সতর্কতা

কাজিকির প্রভাবে শুধু ভিয়েতনাম নয়, পার্শ্ববর্তী থাইল্যান্ডও এখন ঝুঁকির মুখে। দেশটির কর্তৃপক্ষ ইতোমধ্যে ৫৮টি প্রদেশে আবহাওয়ার সতর্কতা জারি করেছে। বুধবার পর্যন্ত আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল এবং ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

থাই সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্দামান সাগর ও থাইল্যান্ডের উপসাগরের উত্তরাংশে ঢেউয়ের উচ্চতা তিন মিটার পর্যন্ত হতে পারে। এজন্য জরুরি উদ্ধারকর্মী ও দুর্যোগ ত্রাণ বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম