• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ আগস্ট ২০২৫, ১২:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, না হলে চীনা পণ্যে এ শুল্ক আরোপ করা হবে।   মঙ্গলবার (২৬ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “চীনকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট সরবরাহ করতে হবে, নইলে তাদের পণ্যে ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক বসানো হবে।”

আল জাজিরা জানিয়েছে, দুর্লভ খনিজ ও ম্যাগনেট নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিল যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশই চীনের নিয়ন্ত্রণে। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপসহ স্মার্টফোনের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্যে অপরিহার্য।

ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানও দুর্লভ খনিজের ওপর নির্ভরশীল।

অন্যদিকে, চীনের রপ্তানি প্রবণতা উল্টো চিত্র দেখিয়েছে। চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে দেশটির বিরল খনিজের রপ্তানি জুনের তুলনায় ৪ হাজার ৭০০ টনের বেশি বেড়েছে।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান শুল্কযুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্পের এ হুঁশিয়ারি সামনে এসেছে। চলতি মাসের শুরুতে বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিললেও নতুন হুমকি পরিস্থিতিকে আবার জটিল করে তুলেছে।

সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছেন, যাতে আলোচনার সুযোগ তৈরি হয়। এ আদেশ না হলে শুল্কের হার ১৪৫ শতাংশে পৌঁছাত।

এর আগে, গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় পৌঁছেছিল যে শুল্ক হার ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামানো হবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা