• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খেলার মাঠ ও পার্ক দখলমুক্তে অভিযান চলবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা আর আন্দোলনে নামবে না: ডিএমপি জুলাই শহিদ দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ডিআরইউ‘র ‘ফল উৎসব’ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী রাজধানীতে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন দীর্ঘ কারাবাসে দৃষ্টিশক্তি হারালেন ফাঁসির দুই আসামি বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

উত্তরায় শোরুমে গোপনে ভিডিও

বিনোদন ডেস্ক    ২৬ আগস্ট ২০২৫, ০২:২৭ পি.এম.
ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ-ছবি: সংগৃহীত
ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ-ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় একটি কাপড়ের দোকানে ট্রায়াল রুমে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আনেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ।

সোমবার ( ২৫ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এই ঘটনা তুলে ধরেন ইরফান। স্ট্যাটাসে তিনি জানান, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট–২ এর বিপরীতে অবস্থিত একটি শোরুমে ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরা বসিয়ে মেয়েদের ভিডিও ধারণ করা হতো। এ ঘটনায় ভুক্তভোগী ছিলেন তার এক পরিচিত তরুণী।

ইরফান সাজ্জাদ বলেন, ভুক্তভোগী তরুণী ট্রায়াল রুমে প্রবেশ করার পর সিসিটিভি ক্যামেরা লক্ষ্য করেন এবং দোকানদারের কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় দোকান মালিক পরিস্থিতি এড়ানোর চেষ্টা করেন এবং ঘটনাটি প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করেন। এমনকি তরুণীকে আটকে রাখার চেষ্টা করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দোকানের কয়েকজন কর্মচারী পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের মোবাইল ফোন থেকে অসংখ্য আপত্তিকর ভিডিও উদ্ধার করে। ইরফান সাজ্জাদ দাবি করেন, দোকানকর্মীদের পালাতে বিল্ডিংয়ের কয়েকজন লোক সহায়তা করেছিল।

ঘটনার নিন্দা জানিয়ে তিনি লিখেছেন, “সাবধান থাকুন। চারপাশের ভদ্র চেহারার মানুষই ভদ্র নয়, অনেকেই নরপিশাচ।”

ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে ইরফান শোরুমের নাম প্রকাশ করেননি। তিনি বলেন, “শোরুমটির কোনো নাম নেই। তাই ভিডিও দিয়েছি। দেখতেই পাচ্ছেন, শোরুমে কোনো সাইনবোর্ড নেই।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘আমি কারও সঙ্গে প্রতারণা করিনি’
ছবি: সংগৃহীত
প্রথমবার জুটি বাঁধছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল
ছবি: সংগৃহীত
জীবনানন্দের ‘মাল্যবান’ অবলম্বনে নতুন নাটক ‘সম্‌+সার’