• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খেলার মাঠ ও পার্ক দখলমুক্তে অভিযান চলবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা আর আন্দোলনে নামবে না: ডিএমপি জুলাই শহিদ দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ডিআরইউ‘র ‘ফল উৎসব’ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী রাজধানীতে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন দীর্ঘ কারাবাসে দৃষ্টিশক্তি হারালেন ফাঁসির দুই আসামি বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার কাঞ্চন-শ্রীময়ীর কন্যা

বিনোদন ডেস্ক    ২৬ আগস্ট ২০২৫, ০৫:০৬ পি.এম.
অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ও তৃণমূল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক-ছবি সংগৃহীত
অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ও তৃণমূল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক-ছবি সংগৃহীত

অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ও তৃণমূল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের ছোট কন্যা কৃষভি মাত্র নয় মাস বয়সেই গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে শ্রীময়ী স্তম্ভিত হয়েছেন। ফুটেজে দেখা যায়, কান্নাকাটি থামানোর জন্য গৃহকর্মী শিশুটিকে উপুড় করে শুইয়ে মারধর করছেন। শ্রীময়ী বলেন, “মেয়ের কান্না থামাতে গিয়ে এমন নিষ্ঠুর আচরণ হতে পারে, ভাবতেই শিউরে উঠছি।”

ঘটনার পর গৃহকর্মীকে বরখাস্ত করা হয়। কাঞ্চন মল্লিকও আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। ঘটনার দিন শ্রীময়ী ও কাঞ্চন দুজনেই বাইরে কাজের জন্য ছিলেন, এবং শিশুর দায়িত্ব ছিল গৃহকর্মীর কাঁধে।

শিশু নির্যাতনের পাশাপাশি ওই গৃহকর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগও উঠেছে। শ্রীময়ী জানিয়েছেন, তাদের বাড়ি থেকে রুপোর থালা, প্রদীপ ও কাঁসার বাসনপত্র নিখোঁজ হচ্ছিল। পরে জানা যায়, গৃহকর্মী সিসিটিভি বন্ধ করে এসব জিনিস চুরি করতেন।

শ্রীময়ী বলেন, “মেয়েকে নিরাপদে বড় করার জন্য পরিচারিকা রেখেছিলাম, কিন্তু এমন দৃশ্য দেখব তা ভাবিনি। এখন চিন্তা হচ্ছে, ভবিষ্যতে কাকে ভরসা করব।”
কাঞ্চন মল্লিকও জানিয়েছেন, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘আমি কারও সঙ্গে প্রতারণা করিনি’
ছবি: সংগৃহীত
প্রথমবার জুটি বাঁধছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল
ছবি: সংগৃহীত
জীবনানন্দের ‘মাল্যবান’ অবলম্বনে নতুন নাটক ‘সম্‌+সার’