• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

গাজায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ আগস্ট ২০২৫, ১০:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত

গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ জন প্রাণ হারান মানবিক সহায়তা নিতে গিয়ে। এছাড়া অনাহার ও অপুষ্টিতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি অভিযান আরও তীব্র আকার নিয়েছে। গাজার সবচেয়ে বড় শহর গাজা নগরীতে সেনারা গভীরভাবে প্রবেশ করে মহল্লা-মহল্লা ধ্বংস করছে। ফলে ফিলিস্তিনি পরিবারগুলোর জন্য নিরাপদ আশ্রয়ের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। একই সঙ্গে অবরোধজনিত কৃত্রিম দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিয়েছে।

গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া হামলায় অন্তত ৬৪ জন নিহত হন। এর মধ্যে ১৩ জন নিহত হন ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। এছাড়া অনাহারে মৃত্যু হয়েছে আরও তিনজনের। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে, যাদের মধ্যে ১১৭ জন শিশু।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত জিএইচএফ ত্রাণ বিতরণের দায়িত্ব নেওয়ার পর থেকে সাহায্য সংগ্রহের চেষ্টায় এখন পর্যন্ত দুই হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তর (ওসিএইচএ) সর্বশেষ প্রতিবেদনে সতর্ক করেছে, গাজা উপত্যকায় ক্ষুধা ভয়াবহ আকার ধারণ করছে, হতাহতের সংখ্যা বাড়ছে এবং জরুরি সেবাগুলো ভেঙে পড়ছে।

সূত্র: আল-জাজিরা

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা