• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

নেত্রকোণা জেলা বিএনপির আনন্দ র‍্যালী

নেত্রকোণা প্রতিনিধি    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে আলোচনা সভায় মিলিত হয়। 

নেত্রকোণা জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপি নেতা  মোঃ আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা ইসলাম, জেলা ওলামা দলের সভাপতি অধ্যাপক মাওলানা কাজী তসনীম আলম ও জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী প্রমুখ।

পরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার