• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চাটমোহরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাবনা প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজার উদ্যোগে পাবনার চাটমোহরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

এ উপলক্ষে বুধবার (০৩ আগস্ট) বিকেলে আনন্দ র্যালী, সন্ধ্যায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। 

বিকেলে নেতাকর্মীরা বাদ্য বাজনা ব্যানার ফেস্টুন নিয়ে একটি আনন্দ র্যালী বের করে। চাটমোহর বাসস্ট্যান্ড থেকে বের হয়ে র্যালীটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ইউনুর সভাপতিত্বে ও চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,  বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, ফৈলজানা ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, যুবদল নেতা আলামিন তালুকদার, ডিবিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি গণতান্ত্রিক দল। মাটি ও মানুষের কল্যাণে গণতন্ত্র পুনরুদ্ধারে সবসময় কাজ করে আসছে। বিগত ১৭ বছর উৎসবমুখর পরিবেশে দলটির প্রতিষ্ঠকবার্ষিকী পালন করতে দেয়নি ফ্যাসিস্ট সরকার। নেতাকর্মীরা জেলজুলুম হুলিয়া মাথায় নিয়ে পালিয়ে বেরিয়েছেন। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র এখনও থেমে নাই। তাই সবাইকে ঐকবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আগামী নির্বাচনে পাবনা-৩ আসনে হাসানুল ইসলাম রাজা ধানের শীষের মনোনয়ন পাবেন আশাবাদ ব্যক্ত করে সবাইকে তার পক্ষে কাজ করার আহবান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার