• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

ব্রাহ্মণবাড়িয়ার নাবিলের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পি.এম.
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক ও ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ অ্যাপসের উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল-এর মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে (০৪ সেপ্টেম্বর ) ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গবেষক ও উদ্ভাবক নাবিলের গ্রামের বাড়িতে যান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কিশোর নাবিল এবং তার টিমের আরও দুই সদস্যের সাথে সাক্ষাৎ করেন তিনি। গবেষণা কাজে মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে উৎসাহ দিতে তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী। 

কিশোর গবেষক ও উদ্ভাবক নাবিলের সাথে সাক্ষাৎকালে তার প্রতি তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

এসময় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর মাসুদ রানা লিটন ও শাহাদাত হোসেন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান ও ঢাকা মহানগর উত্তরের যুবদল নেতা মইনুল ইসলাম সজল প্রমুখ।

প্রসঙ্গত, ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস', এটি একটি অ্যাপসের নাম। শিশু, কিশোরী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বহুমাত্রিক ডিজিটাল প্লাটফর্ম। এই অ্যাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, হেল্প বাটন ও লাইভ লোকেশন শেয়ারিং, মানসিক স্বাস্থ্য সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ ফিচার, রক্তদাতার নেটওয়ার্ক ও জরুরি তথ্য, এআই ভিত্তিক আবেগ বিশ্লেষণ, পরিবেশ ও ক্যারিয়ার সচেতনতামূলক কনটেন্ট।

‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ অ্যাপসটির উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল-এর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়ায়। সেখানকার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাবিলের এ উদ্ভাবন দেখা যাবে বিশ্বমঞ্চে। আমেরিকা ও তুরস্কে দু’টি সম্মেলনে তার উদ্ভাবন প্রদর্শিত হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী