• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) বাঁশখালী উপজেলা ও পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শীলকূপ টাইম বাজারস্থ জাফর কনভেনশন হলে এ সম্মেলনের উদ্বোধন হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

প্রধান বক্তা ছিলেন, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আইবিডব্লিউএফ এর জেলা উপদেষ্টা ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা ইসমাইল, উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, অধ্যক্ষ মাওলানা আবু তাহের, আইবিডব্লিউএফ জেলা নেতা নুরুল আমিন সিকদার, উপদেষ্টা জি এম সাইফুল ইসলাম, মাওলানা শহিদুল্লাহ, অধ্যক্ষ আজিজুর রহমান।

সম্মেলনের সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি এস. এম. আলী নেওয়াজ চৌধুরী ইরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম শোয়াইবুর রহমান।

বক্তারা বলেন, ব্যবসায়ীদের উচিত হালাল উপার্জনকে সর্বাগ্রে রাখা, মাপ-জোখে প্রতারণা থেকে বিরত থাকা এবং পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার মানসিকতা বজায় রাখা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহযোগিতা করা, তরুণ প্রজন্মকে ব্যবসায় উদ্যোগী হতে উৎসাহিত করা-এগুলোও ইসলামী দায়িত্বের অংশ।

বক্তারা আরো বলেন, শিল্পপতি ও ব্যবসায়ীরা আল্লাহর দেওয়া রিজিক বণ্টনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম এবং দেশের অর্থনীতির চালিকাশক্তি। ইসলামী শিক্ষার আলোকে ন্যায়, সততা ও আমানতের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করলে শুধু ব্যক্তিগত নয়, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সকল শিল্পপতি ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার