• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুপুরে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ইমরান পরিবহনের যাত্রীবাহী একটি বাস। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের আরেক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন।
 
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
 
এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হলে ২০ মিনিট পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশের সদস্যরা।
 
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার