• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ

ডাকসু নির্বাচন নিয়ে সেনাবাহিনীর ফেসবুক পোস্ট

   ৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু) দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন ডাকসু নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই- বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্ৰীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

এরপরও, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র, যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে।

বাংলাদেশ সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে।

সবশেষ বলা হয়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি সেনাবাহিনীর আন্তরিক শুভকামনা রইল।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আয়োজক ও নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। ছবি: ভিওডি বাংলা
মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশে বারিশা হক, উপদেষ্টা সোহাগ-গৌতম
দপ্তর পেলেন পদোন্নতি পাওয়া ১০১ যুগ্ম সচিব
দপ্তর পেলেন পদোন্নতি পাওয়া ১০১ যুগ্ম সচিব
হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ