• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

জনগণ যা সমর্থন করে তার বাইরে বিএনপি যাবে না : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের চাওয়া এবং সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করে না।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তারেক রহমান বলেন, জনগণ যা সমর্থন করে তার বাইরে কোনো পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না। গণতন্ত্রকে যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, সে জন্য গণতন্ত্রকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
 
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছে। সবাই মতামত দিয়েছে। বিএনপি যেসব বিষয়ে একমত হতে পারেনি, সে সব বিষয়ে আসুন জনগণের ওপর আস্থা রাখি। সিদ্ধান্তের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিন।
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা সরকার গঠন করতে সক্ষম হলে, কীসের ওপর ভিত্তি করে দেশ পরিচালনা করবে, তা আড়াই বছর আগেই আমরা উপস্থাপন করেছি।
 
তিনি বলেন, অনেকে মনে করছেন, নির্বাচন সহজ হবে। এক বছর আগে বলেছিলাম, যত সহজ ভাবছি, তত সহজ নয় বিষয়টি। পারস্পরিক বিষয় দেখলে মনে হয়, সেই কথাই বোধহয় সত্য হতে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী