• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের ডাক বিক্ষোভকারীদের

আন্তর্জাতিক ডেস্ক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জেন-জিদের দাবি পূরণে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সরকার সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও, নেপালের বেশ কয়েকটি অংশে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। বাড়ছে উত্তেজনাও।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, নেপালে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভকারীরা রাস্তায় মিছিল করার পর রাজধানী কাঠমান্ডুসহ দেশটির বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে।

পুলিশ বিক্ষোভকারীদের পিছু হটানোর চেষ্টা করছে। তবে বিক্ষোভকারীদের ক্ষোভ অলির নেতৃত্বাধীন সরকারের দিকে গেছে, যিনি ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠছেন বলে মনে করা হচ্ছে।

সোমবার থেকে, ওলি সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন এবং বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানিয়েছেন। 

পুলিশ লাউডস্পিকার ব্যবহার করে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানালেও বিক্ষোভকারীদের স্লোগান দিতে শোনা যায়, ‘সরকারে থাকা খুনিদের শাস্তি চাই। শিশু হত্যা বন্ধ করো’। 

মঙ্গলবার সংসদ ভবনের ভাঙা দেয়ালের বাইরে বিক্ষোভকারীদের মধ্যে থাকা নারায়ণ আচার্য নামে একজন অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি, কারণ আমাদের বন্ধুদের হত্যা করা হচ্ছে। আমরা এখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বর্তমান সরকারকে উৎখাত করার দাবি জানাতে এসেছি। কেপি অলিকে তাড়িয়ে দেয়া উচিত।

দুর্গানা দাহাল নামে আরেক প্রতিবাদকারী বলেন, ‘আমাদের এত তরুণ ও ছাত্র হত্যার প্রতিবাদ করা উচিত, যাদের হিটলারের মতো কেপি ওলির সরকার সরাসরি মাথা লক্ষ্য করে গুলি করেছে। যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে, ততদিন আমাদের মতো মানুষ কষ্ট পাবে।’

নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপাও প্রধানমন্ত্রী ওলিকে বিক্ষোভের সময় ১৯ জনের মৃত্যুর নৈতিক দায় নিতে এবং তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
 
সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা