• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কড়াইল বস্তিতে আগুন

   ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীর কড়াইল বস্তির বউবাজার নামক স্থানে আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে দায়িত্ব কর্মকর্তা রাকিবুল হাসান জানান, কড়াইল বস্তির বউবাজার নামক এলাকায় একটি অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতটি ইউনিট পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে তিনটি স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে রওনা করেছে। রাস্তায় জ্যাম থাকায় ইউনিটগুলো পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ