• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নেপালে সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছেন নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তবে অস্থিরতা না কমায় দেশটির সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে সেনা সদস্যরা নেপালের বিভিন্ন স্থানে মোতায়েন হন। প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, কিছু গোষ্ঠী অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি করছে। সেনাবাহিনী নাগরিকদের সংযত থাকতে এবং ধ্বংসযজ্ঞ এড়াতে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়, এ ধরনের কর্মকাণ্ড না থামলে সেনাবাহিনী সম্পূর্ণভাবে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। প্রয়োজনে নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিওবার্তায় সেনাপ্রধান জেনারেল সিগদেল বলেন, “বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপে আসার আহ্বান জানাচ্ছি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান