• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মহাসড়ক অবরোধে ঢাকার সাথে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পুখুরিয়া, সুয়াদি ও মনসুরাবাদ এলাকায় ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে গাছ, টায়ার, ইট ও যানবাহন ফেলে বিক্ষোভ শুরু হয়। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

অবরোধে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আন্দোলনকারীরা জানান, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন কেটে নেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। বরং ভাঙ্গাকে নিয়ে পৃথক ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তনের দাবি জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। 

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে স্থানীয়রা অবরোধ করে বিক্ষোভ করছেন। এর ফলে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের পর থেকেই স্থানীয়রা ধারাবাহিকভাবে অবরোধ কর্মসূচি পালন করছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার