• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট নিজ বাড়িতে কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জেলা বিএনপির সভাপতি  ইঞ্জিনিয়ার শ্যামল ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজসহ জেলার বিভিন্ন কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল দশটায় এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, এ বি এম মমিনুল হক, এডভোকেট হোসেন গোলাপসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, দেশের সঠিক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা মন্তব্য করেন।

এ সময় শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র সংসদ পুনরায় চালু করার দাবি জানান। পাশাপাশি তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপহার দেওয়া দুটি বাস পুনরায় চালু করারও দাবি তোলেন। শিক্ষার্থীদের এ দাবিকে নেতৃবৃন্দ ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার