• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাবেক এমপি রাগিবুল রিপু গ্রেফতার

   ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পি.এম.

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে থেকে বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য   রাগিবুল আহসান রিপু গ্রেফতার করেছে র‌্যাব।  বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ একটি দল তাকে গ্রেফতার করে।

গত ৪ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন বগুড়া শহরের কালিতলা এলাকায় সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বাড়িতে কয়েক দফায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওইদিন থেকে স-পরিবারে গা ঢাকা দেন তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগিবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়গুলো নিশ্চিত করে র‌্যাব-১৪ অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে   রাগিবুল আহসান রিপুকে গ্রেফতার করা হয়েছে। 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ