• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক

খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে সিভিক ফাউন্ডেশনের মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পার্বত্য চট্টগ্রামের অপরাধ পরিস্থিতি, এর ধরন, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে একটি বিস্তৃত গবেষণা কার্যক্রম হাতে নিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিভিক ফাউন্ডেশন। 

এরই অংশ হিসেবে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

“Study on Nature of Crimes in Chittagong Hill Tracts: Challenges and Way Forward” শীর্ষক এ গবেষণায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের অভিজ্ঞতা ও মতামতকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সমীক্ষা দল। তারা জানান, পার্বত্য চট্টগ্রামে সংঘটিত বিভিন্ন অপরাধের প্রকৃতি, পেছনের কারণ এবং সমাধানের কার্যকর উপায় খুঁজে বের করতেই এই গবেষণা পরিচালনা করা হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন—সিভিক ফাউন্ডেশনের হেড অব এডমিন আবু আক্কাছ মো. মেহেন্নবী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং সিভিক ফাউন্ডেশনের গবেষণা প্রতিনিধি মো. মেহেদুন নবী, ইমরান চৌধুরী, সাঈদ বাহাদুর, মো. আবু হেলাল, মিটন আলমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সিভিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সরকার ঘোষিত নীতিমালা (পিপিএ ২০০৬ ও পিপিআর ২০০৮) অনুযায়ী গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীরা কাজ করছেন এবং এ প্রক্রিয়ায় স্থানীয় পর্যায়ে সহযোগিতা অত্যন্ত জরুরি।

মতবিনিময় সভায় সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা থেকে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত বিভিন্ন অপরাধের ধরণ, সামাজিক প্রভাব এবং চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা মনে করেন, এই গবেষণা প্রতিবেদন বাস্তবভিত্তিক সমাধান খুঁজে পেতে সহায়ক হবে।

গবেষণা দলের সদস্যরা আশ্বাস দেন—সাংবাদিকদের মতামত ও দিকনির্দেশনা চূড়ান্ত প্রতিবেদনে প্রতিফলিত করা হবে। সভায় আলোচনার সময় পার্বত্য চট্টগ্রামে সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধের চিত্রও উঠে আসে, যা গবেষণার গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মৃত্যু
ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মৃত্যু
সিডিএ’তে প্ল্যান পাসে হয়রানি করলে কঠোর ব্যবস্থা: চেয়ারম্যান
সিডিএ’তে প্ল্যান পাসে হয়রানি করলে কঠোর ব্যবস্থা: চেয়ারম্যান
রাজারহাটে রাস্তার মাঝেই বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী
রাজারহাটে রাস্তার মাঝেই বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী