• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক

এলিভেটেড এক্সপ্রেসওয়ে:

পান্থকুঞ্জ-হাতিরঝিল অংশে এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর সার্ক ফোয়ারা মোড় সংলগ্ন ‘পান্থকুঞ্জ পার্ক’ ও হাতিরঝিল জলাধারে যেকোনো ধরনের নির্মাণকাজে নিষেধাজ্ঞা আপাতত বহাল থাকল। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ আদেশ দেন। আগামী সপ্তাহে এ বিষয়ে পুনরায় শুনানি হবে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর হাইকোর্ট বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিলে নির্মাণকাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেন। একই সঙ্গে পার্ক ও জলাধারে জনসাধারণের প্রবেশাধিকারে হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়।

সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সম্প্রসারণের অংশ হিসেবে এই পার্ক ও জলাধারে নির্মাণকাজের বৈধতা নিয়ে পরিবেশ সচেতন নাগরিক ও বিভিন্ন সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের’ সমন্বয়ক আমিরুল রাজিবসহ ৯ জন বিশিষ্ট নাগরিক রিট আবেদন করেন।

রিটে অন্য আবেদনকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক সামিনা লুৎফা, লেখক ও গবেষক পাভেল পার্থ, অধ্যাপক আদিল মোহাম্মাদ খান, আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম, লেখক ও গবেষক ফিরোজ আহমেদ এবং গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক নাঈম উল হাসান।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও রিপন কুমার বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত করার আবেদন করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাজিম উদ্দিন হত্যা চেষ্টা মামলায় শাহেদ মজুমদারসহ ৩ জন গ্রেপ্তার
নাজিম উদ্দিন হত্যা চেষ্টা মামলায় শাহেদ মজুমদারসহ ৩ জন গ্রেপ্তার
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার