• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাংশায় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

এসো অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করি” শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাংশা উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে কাজী আব্দুল মাজেদ একাডেমীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক গাজী আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এ. মজিদ বিশ্বাস এবং সদস্য সচিব জনাব মোঃ জাহাঙ্গীর আলম শেখ।

আলোচনা শেষে সম্মেলনে উপস্থিত শিক্ষকরা নতুন কমিটি গঠণের লক্ষ্যে উন্মুক্ত প্রস্তাবনা দেন। পরে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচনে উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম (সোহরাব) সভাপতি, গোপালপুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক এবং মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এসময় উপস্থিত সকলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার