• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ব্রাহ্মণবাড়িয়ায় বার্ষিক পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস এর সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক প্রিন্স মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা, ইউএনডিপি প্রোজেক্ট এনালাইস্ট সিলভা ডি, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আমির আলী, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। এসময় আরও উপস্থিত ছিলেন জেলার উপজেলা সমন্বয়কারী এবং ৫০ টি ইউনিয়নের চেয়ারম্যান/ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ মেরাজুল ইসলাম সভায় জেলার গ্রাম আদালতের গত এক বছরের কার্যক্রম নিয়ে উপস্থাপনা প্রদান করেন। তিনি জানান, জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ সময়কালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে মোট ১,৪৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে।

সভায় বক্তারা গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর ও জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ, অবকাঠামোগত সহায়তা এবং ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়নাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পটি গ্রামীণ জনগণের জন্য স্বল্প ব্যয়ে, সহজলভ্য ও দ্রুত বিচার প্রাপ্তির সুযোগ তৈরি করছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার