• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ডোমারে ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

নীলফামারী প্রতিনিধি    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসী ঝাড়ু মিছিল করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কাজীপাড়া থেকে শুরু হয়ে মিছিলটি হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময়ে বক্তব্য রাখেন সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল, সাংবাদিক আবু ফাত্তাহ কামাল পাখি, সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি গোলাম কুদ্দুছ আইয়ুব, জামায়াত নেতা মো. সোহেল রানা, তুহিন ইসলামসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, এলাকায় মাদক কারবারসহ বিভিন্ন অপকর্মের বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল ওসির সাথে যোগাযোগ করলে সহযোগিতার পরিবর্তে তিনি সাংবাদিককে হুমকি দেন। এরই প্রতিবাদে এলাকাবাসী ওসিকে মাদক ব্যবসায়ীদের সহযোগী আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল বের করে তাঁর অপসারণ দাবি জানায়।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, সাংবাদিকের সাথে আমার কিছু হয়নি। ২ দিন আগে রাতে মাদক ব্যবসায়ী রূপার বাড়িতে স্থানীয়দের নিয়ে মব সৃষ্টি করে আগুন লাগানোর পরিকল্পনা করছিল। আমি সেটা নিয়ে সাংবাদিক হিল্লোলকে বলেছিলাম, মব সৃষ্টি করে কোনো সমস্যা হলে এর দায় আপনাকে নিতে হবে। এভাবে বলার কারণে সাংবাদিক লোকজন নিয়ে মিছিল করেছে। সমস্যা নেই, তার কাজ সে করেছে, আমার কাজ আমি করব।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার