• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় মো. ইলিয়াস চৌধুরী ওরফে রাব্বি (৪৫) গ্রেপ্তার হয়েছেন। তিনি পৌর শহরের বিনোদপুর (রাজবাড়ী বাজার) এলাকার লিয়াকত আলী চৌধুরীর ছেলে এবং রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে জেলা যুবলীগের সদস্য।

পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী সদর থানার বিনোদপুর কলেজপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গত বছরের ১৮ জুলাই বিকেল ৩টার দিকে রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সমবেত হয়ে স্লোগান দিতে থাকে “কোটা না মেধা, মেধা না কোটা”, “চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার” এবং তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার”, ইত্যাদি শ্লোগান চলাকালে এক পর্যায়ে বিকেল পৌনে ৪টার দিকে ইলিয়াস চৌধুরী ওরফে রাব্বিসহ অন্যান্য আসামি এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাঁশের লাঠি ও গাছের ডালসহ মারাত্মক অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু শিক্ষার্থী গুরুতর আহত হন।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে রাব্বির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি এর আগে ২১ জুলাই, ২ এপ্রিল এবং ১২ ফেব্রুয়ারি দায়ের হওয়া তিনটি মামলার আসামি ছিলেন।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একাধিক মামলা চলমান রয়েছে। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার