• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

উজানের ঢল ও বৃষ্টিতে ফুঁসে উঠেছে তিস্তা

লালমনিরহাট প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পি.এম.
তিস্তা ব্যারাজ। সংগৃহীত ছবি

আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিপাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১২ মিটার, যা বিপৎসীমার (৫২.১৫ মিটার) মাত্র ৩ সেন্টিমিটার নিচে। বিকেল ৩টার তুলনায় মাত্র ৩ ঘণ্টায় পানি বেড়েছে ৭ সেন্টিমিটার।

স্থানীয়রা জানায়, পানি ওঠানামার কারণে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন, ফসলি জমি তলিয়ে গেছে। এতে বন্যা ও নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার মানুষ।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের চরাঞ্চল, পাটগ্রামের দহগ্রাম, আদিতমারীর চর গোবর্ধন ও মহিষখোঁচা, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার