• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টাকা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

   ২১ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পি.এম.
প্রতীকী

হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট ও ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেরার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামের মসজিদের ১২ লাখ টাকা নিয়ে শুক্রবার রাতে গ্রামে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফান্ডের টাকা কীভাবে খরচ হবে এ নিয়ে একই গ্রামের কালা মিয়ার সঙ্গে তৈয়ব আলীর মধ্যে বিরোধ চলে আসছিল।

এর জেরে শনিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত একজনকে টেঁটাবিদ্ধ অবস্থায় সিলেট মেডিকেল কলেজ ও ৩০কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও স্থানীয় লেকাজনের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ