• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী

বাঁশখালীতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাইরাং আব্বাসপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রওজাতুল উলুম মাদরাসার সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অবিলম্বে বাঁশখালী প্রধান সড়কের পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আব্বাসপাড়া পযর্ন্ত ২ কিলোমিটার সড়ক সংস্কারে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। 

এতে বক্তারা বলেন, পূর্ব পাইরাং এলাকার ১০ হাজার মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়ক দীর্ঘ ১৭ বছরে সংস্কার করা হয়নি। এই সড়ক দিয়ে স্কুল কলেজ মাদ্রাসার শত শত ছাত্রছাত্রী ছাড়াও এলাকার কৃষক, ব্যবসায়ী সাধারণ মানুষ যাতায়াত করেন। তারা অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানান।

স্থানীয় সমাজসেবক মোহাম্মদ আজগর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজসেবক ও সরল ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসাইন, সিরাজুল মোস্তফা, ইউনুস তালুকদার, আবদুল মানিক, মোহাম্মদ রফিক প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা
বন্যার্তদের জন্য নিজের এক মাসের বেতন দেবেন এমপি মিলন
বন্যার্তদের জন্য নিজের এক মাসের বেতন দেবেন এমপি মিলন
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক