• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

৮৯৮ অনিবন্ধিত অভিবাসী আটক, ১৫০ জন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগের সমন্বিত অভিযানে বুধবার ১৫০ বাংলাদেশিসহ মোট ৮৯৮ অনিবন্ধিত অভিবাসী আটক করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দেশটির সেলাঙ্গার প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে প্রশাসনের সমন্বিত অভিযানে মোট ৮৯৮ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ১৫০ জন রয়েছে। জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়ে অভিযান চলে রাত ১২টা পর্যন্ত।

সেলঙ্গার অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন জানান, বিগত চার মাসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শতাধিক দোকানপাট ও বাণিজ্যিক ভবনে তল্লাশি করা হয়।

সেলঙ্গার অভিবাসন বিভাগের পাশাপাশি মালয়েশিয়ান রয়েল পুলিশ, মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সেস, ক্লাং রয়েল সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ জন কর্মকর্তা ও সদস্য অভিযানে অংশগ্রহণ করে।

এ সময় অভিযানে মোট ১ হাজার ১৩২ জনের পরিচয়পত্র খতিয়ে দেখা হয়। এর মধ্যে ৮৯৮ জনের বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬৪৩ জন পুরুষ এবং ১৯ জন নারী যাদের বয়স যথাক্রমে ১৬ থেকে ৮০ বছরের মধ্যে, এর মধ্যে কোনো বাংলাদেশি নারী আছে কি না জানা যায়নি। ইন্দোনেশিয়ার ৬৪৩ জন, বাংলাদেশি ১৫০ জন, পাকিস্তানের ৩৫, মিয়ানমারের ৩৬, নেপালি ২৪ এবং ভারতীয় ১০ জন।

আটককৃত সব বিদেশি নাগরিককে সেলঙ্গার অফিসে রাখা হয়েছে কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের সেমেনিয়াহ ইমিগ্রেশন বিপদে পাঠানো হবে বলে জানা কর্মকর্তা। 

এ সময় ইমিগ্রেশন কর্মকর্তা বলেন, সাধারণ জনগণের পাশাপাশি নিয়োগকর্তাদেরও অবৈধ অভিবাসী কর্মীদের আশ্রয় না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। যারা দেশের চলিত আইন লঙ্ঘন করবে তাদের জন্য শাস্তি ব্যবস্থা করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা