• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

উ. কোরিয়ার কাছে দুই হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম: দ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পি.এম.
উত্তর কোরিয়ার কাছে প্রায় দুই হাজার কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার। সংগৃহীত ছবি

উত্তর কোরিয়ার কাছে প্রায় দুই হাজার কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার একীকরণমন্ত্রী চুং দং-ইয়ং এ তথ্য জানান। তার ভাষ্য, আমেরিকান সায়েন্টিস্টস ফেডারেশনসহ বিভিন্ন বিশেষজ্ঞের প্রতিবেদনের ভিত্তিতেই এ মূল্যায়ন করা হয়েছে।

চুং বলেন, “বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় দুই হাজার কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ (৯০ শতাংশ বা তার বেশি) ইউরেনিয়াম মজুত রয়েছে।”

তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র–উত্তর কোরিয়া আলোচনায় স্থবির হয়ে পড়া পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে এগিয়ে নিতে এ মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া ঘোষণা দেয়, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে তাদের মর্যাদা “স্থায়ী” এবং “অপরিবর্তনীয়”। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের অব্যাহত নিরস্ত্রীকরণের দাবিকে নিন্দা জানায়।

পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আলোচনায় ফিরতে প্রস্তুত, তবে শর্ত একটাই— স্থায়ীভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা