• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শেরপুরে সংবাদ সংগ্রহ গিয়ে হামলার শিকার সাংবাদিকরা

শেরপুর প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শেরপুর ঝিনাইগাতী উপজেলার ব্রীজপাড় এলাকায় সরকারি জমিতে অবৈধ স্থায়ী ভবন নির্মাণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আনন্দ টিভি ও দৈনিক জনকণ্ঠের শেরপুর প্রতিনিধি এবং শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মারুফুর রহমান (৪৮)। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি জমিতে প্রবাসী এবিএম সিদ্দিক অবৈধভাবে ভবন নির্মাণ করছেন এমন অভিযোগের সত্যতা যাচাই করতে সাংবাদিক মারুফ ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয় প্রভাবশালী মৃত মজিবুর রহমানের ছেলে গোলাম রব্বানী টিটু (৫০), সুরিহারা পাইকুড়া গ্রামের মো. আব্দুল মান্নানের (মান্না) ছেলে এবং সরকারি জমিতে নির্মাণাধীন ভবনের সাইট ম্যানেজার মো. মজনু মিয়ার (৩০) নেতৃত্বে ৫–৬ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে তাকে তিন ঘণ্টা আটকে রাখে। হামলাকারীরা তার সংবাদ সংগ্রহের ক্যামেরা, ব্যক্তিগত মোবাইল ফোন, পকেটে থাকা টাকা এবং তিন ফর্দের স্ট্যাম্পে জোরপূর্বক সই নিয়ে যায়।অভিযোগে আরও বলা হয়েছে, দুর্বৃত্তরা সাংবাদিক মারুফের মাথা ও চোখে আঘাত করে রক্তাক্ত করে এবং সরকারি জমি দখলের ভিডিও ফুটেজ মুছে ফেলে মামলা না করার জন্য প্রাণনাশের হুমকি দেয়। পরে রাত ৮টার দিকে খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে।

সাংবাদিক মারুফুর রহমান বলেন, “প্রায় এক যুগ আগে মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়েছিলাম। এই হামলার পর আমার শারীরিক অবস্থা আরও নাজুক হয়ে গেছে।” তিনি আরও জানান, “সরকারি জমি বেদখল হচ্ছে অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। ২৭ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও এখনও মামলা (এফআইআর) নথিভুক্ত হয়নি। অভিযুক্তরা বুক ফুলিয়ে প্রশাসনের নাকের ডগায় ঘুরছে।”

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন সাংবাদিকদের বলেন, “বাদীর লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার