• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

ফখরুল দেশে ফিরেই জানাবেন তারেক রহমানের ফেরার তারিখ

নিজস্ব প্রতিবেদক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে দলে চলছে জোর আলোচনা। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে ফিরতে পারেন- দলের পক্ষ থেকে এমন আভাস দেয়া হলেও এখনও চূড়ান্ত হয়নি দিনক্ষণ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জানান, যুক্তরাষ্ট্র সফর শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর চূড়ান্ত হবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সূচি।

এম এ মালেক বলেন, আমাদের মহাসচিব যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার কাছে অনেক বার্তা থাকবে। তিনি যে সংবাদ সম্মেলন করবেন। তার মুখ থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরবেন, সেই তারিখ জানতে পারবেন।  

নেতাকর্মীরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় সশরীরে নেতৃত্ব দেবেন তারেক রহমান। ভোট ঘিরে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল থেকে কেন্দ্র। এরইমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছেন ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীরা।

বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের ফল হিসেবে নির্বাচন চায় দেশের মানুষ। জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করতে চায়।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন,  সবাই চায় যেন ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু সরকার আসুক। নিরপেক্ষ সরকার এসে দেশটা অন্তত শান্তির দিকে আসুক।

২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান ভার্চুয়ালি দলের কার্যক্রম পরিচালনা করছেন। তবে এবার নির্বাচনের আগেই দেশে ফেরার সম্ভাবনায় নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে।
 
গেল সতের বছর ধরে দেশের বাইরে থেকেই ভার্চুয়াল মাধ্যমে দলকে দিক নির্দেশনা দিয়ে আসছেন তারেক রহমান। দীর্ঘ সময় পর তার স্বদেশ প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী