• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩৯ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় একদিনে কমপক্ষে ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬৬,০৬০ জনে পৌঁছেছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বার্তাসংস্থা আনাদোলুর মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৬,০৫৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে আরও ৫০ জনের মরদেহ আনা হয়েছে এবং ১৮৪ জন আহত হয়েছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৮,৩৪৬ জনে।

বিবৃতিতে বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে শুধুমাত্র ত্রাণ সরবরাহের সময় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৭১ জনে। আহত হয়েছে অন্তত ১৮,৮১৭ জন।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় হামলা পুনরায় শুরু করেছে। সেসময় থেকে এখন পর্যন্ত ১৩,১৮৭ জন নিহত এবং ৫৬,৩০৫ জন আহত হয়েছে। এই হামলা জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করেছে।

এদিকে, গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োাভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। গাজার যুদ্ধ পরিচালনার কারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেরও মুখোমুখি হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা