• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ডেনমার্কের সামরিক মহড়া:

ট্রাম্পের হুমকি থেকে গ্রিনল্যান্ড রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক    ১ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেনমার্ক তার মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক মহড়া শুরু করেছে। ‘এক্সারসাইজ আর্কটিক লাইট’ নামে দক্ষিণ-পশ্চিম ফিয়র্ডে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে, যাতে চীন ও রাশিয়া, বিশেষ করে মার্কিন আগ্রাসন ঠেকানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ন্যাটো মিত্রদের উদ্বেগের প্রেক্ষিতে ডেনমার্ক এই উদ্যোগ নিয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রিনল্যান্ডের সার্বভৌম ক্ষমতা ধরে রেখেছে ডেনমার্ক।

দ্বীপটিতে প্রায় ৫৭ হাজার মানুষ বসবাস করছে। সম্ভাব্য খনিজসম্পদ এবং ভূ-রাজনৈতিক গুরুত্বের কারণে ডেনমার্ক সম্প্রতি প্রতিরক্ষা ব্যয় ২০০ কোটি ডলারেরও বেশি বৃদ্ধি করেছে। নতুন নৌযান, ড্রোন এবং বিশেষ বাহিনীও যুক্ত করা হয়েছে।

ড্যানিশ সেনা কর্মকর্তারা বলছেন, বর্তমানে গ্রিনল্যান্ডের ওপর কোনো তাৎক্ষণিক সামরিক হুমকি নেই। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দখলের আগ্রহ এবং ডেনমার্ক থেকে ৯০০ কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘোষণার প্রেক্ষাপটে এই মহড়া গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তাও বহন করছে।

ডেনমার্কের যৌথ আর্কটিক কমান্ডের প্রধান মেজর জেনারেল সোয়েরেন অ্যান্ডারসন বলেন, “আমরা ডেনমার্কের রাজ্যকে রক্ষা করছি।”

চীনও আর্কটিক অঞ্চলে সক্রিয় হচ্ছে। দেশটি রাশিয়ার সঙ্গে টহল ও সামরিক মহড়ায় অংশ নিচ্ছে, আর্কটিক অবকাঠামোতে বিনিয়োগ করছে এবং ‘পোলার সিল্ক রোড’ শিপিং পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। নিজেদেরকেও তারা ‘নিকট-আর্কটিক রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা