• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আ’লীগ নেতার বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ লোকজন

লক্ষ্মীপুর প্রতিনিধি    ১ অক্টোবর ২০২৫, ০৯:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাসায় আবারও আগুন দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। 

বুধবার (০১ অক্টোবার) বিকালে দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে একদল লোক উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়। সেখান থেকে তারা সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে যায়। পরে বাড়ির নিচতলায় আগুন দেয় তারা।

এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়িটিতে অগ্নিসংযোগ করা হলো। স্থানীয় একটি সূত্র জানায়, নুর উদ্দিন চৌধুরী নয়ন বর্তমানে ভারতে আছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে থাকেন না।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত বছরের ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ
একদলীয় শাসনের পরিবেশ তৈরি করা হচ্ছে: জামায়াত আমির
একদলীয় শাসনের পরিবেশ তৈরি করা হচ্ছে: জামায়াত আমির
এনসিপি ও পুলিশের ওপর বড় হামলার শঙ্কায় দেশজুড়ে বিশেষ নিরাপত্তা
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এনসিপি ও পুলিশের ওপর বড় হামলার শঙ্কায় দেশজুড়ে বিশেষ নিরাপত্তা