• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২০ দিনে ‘পুষ্পা ২’ আয় করল

   ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পি.এম.
সংগৃহিত ছবি

ডেস্ক রিপোর্ট

সুকুমার পরিচালিত আল্লু অর্জুন ও রামশিকা মন্দনা এবং ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে দারুণভাবে দখল বজায় রেখেছে। এদিকে ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার ঘটে যাওয়া ট্র্যাজেডির ঘটনায় রীতিমতো চাপে আছেন আল্লু। এমনকি মঙ্গলবার তাকে থানায় ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। তবে এই ঘটনার ছাপ পড়েনি ব্যবসাতে।

সর্বশেষ প্রতিবেদন অনুসারে, পুষ্পা ২ ভারতের বক্স অফিসে ১১০০ কোটি রুপির ঘরে পা রাখতে চলেছে। 

রিপোর্টে বলা হয়েছে, মুক্তির ২০ দিন পর ভারতীয় বক্স অফিসে এখনো পর্যন্ত ১০৮৯.৫১ কোটি রুপি আয় করেছে পুষ্পা ২। গত ৫ ডিসেম্বর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। তৃতীয় মঙ্গলবার ছবিটির একদিনের সংগ্রহ প্রাথমিক অনুমান অনুসারে ১৪.২৫ কোটি টাকা।

পুষ্পা ২ প্রথম সপ্তাহের শেষে বক্স অফিসে ৭২৫.৮ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় সপ্তাহে এর সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২৬৪.৮ কোটি টাকায়। ছবিটি বিশ্বব্যাপীও দারুণ পারফর্ম করে। টিম পুষ্পার দাবি যে, এটি বিশ্বব্যাপী ১৫০০ কোটি টাকার অঙ্ক ছাড়িয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫০০ পাউরুটি দিয়ে তৈরি গাউন, ভাইরাল তারকা
৫০০ পাউরুটি দিয়ে তৈরি গাউন, ভাইরাল তারকা
‘মায়ের আগে আমার মৃত্যু হোক’—আবেগঘন ফারিণ
‘মায়ের আগে আমার মৃত্যু হোক’—আবেগঘন ফারিণ
দেশে বঙ্গ নিয়ে এলো ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’
সংগীত ইতিহাসে নতুন অধ্যায় দেশে বঙ্গ নিয়ে এলো ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’