• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক কর্মসূচিতে স্থানীয় সরকার মন্ত্রী ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দাসত্ব নয়, স্বনির্ভর হবার তাগিদ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক    ৮ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পি.এম.
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ গড়তে কারো দাসত্ব নয়, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে স্বনির্ভর হবার জোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় এ তাগিদ দেন তিনি।

বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দেশের আইসিটি খাতে প্রচুর চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে। আরো সক্ষমতা তৈরিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার।’
 
তিনি বলেন, ‘বিগত সরকারের বিস্তর দুর্নীতি ও লুটপাটের প্রভাবে ব্যাংকিং খাত এখনো পুরোপুরি ঠিক করা যায়নি। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়। আর বিভিন্ন দেশের দূতাবাস না থাকায় যে ভিসা জটিলতা সৃষ্টি হয়, তা থেকে বেরিয়ে আসতে জোর দেয়া হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’
 
শিক্ষার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘দেশে অনেক বেশি বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে। কিন্তু তা মার্কেটে অতিরিক্ত। তাই সার্বিক পরিস্থিতিতে সাইন্স ভিত্তিক গ্রাজুয়েশন বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে সবার মতামত নেয়া হয়েছে।’
 
তিনি বলেন, ‘ইসলামি ক্যাটাগরির পাঁচটি ব্যাংক শিগগির একিভূত হচ্ছে এবং ক্যাশলেস লেনদেন বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এছাড়া দেশের ৯টি রেজিম কোম্পানিকে অতি দ্রুতই অবসায়ন করবে সরকার।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের বাজেট প্রকৃতপক্ষে জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী
এবারের বাজেট প্রকৃতপক্ষে জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়: সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়: সমাজকল্যাণমন্ত্রী
প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস
প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস