• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৬ বছরের রেকর্ড ম্যালেরিয়া, ডেঙ্গু- চিকুনগুনিয়ায় কাঁপছে দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক    ৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

গত কয়েক বছরের তুলনায় এ বছর ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশেপাশের এলাকায় অভূতপূর্ব বৃষ্টিপাত হয়েছে। অতিরিক্ত আর্দ্রতা ও জল জমার কারণে মশার বিস্তার বেড়েছে, যার ফলে ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, ২৯ আগস্ট থেকে এ পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৭১ জন, চিকুনগুনিয়ায় ৬১ জন এবং ডেঙ্গুতে ৭৫৯ জন। গত বছরের একই সময়ে ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৩৭ ও ৪২ জন ছিল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০২১ সালের তুলনায় ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা চলতি বছরে প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছে; ২০২১ সালে একই সময় মাত্র ৬৬ জন আক্রান্ত হয়েছিল।

ডেঙ্গুর পরিস্থিতি এখনও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে যেকোনো মুহূর্তে আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যেতে পারে। ২০২৩ সালে নয়াদিল্লিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭০১ জন।

দিল্লির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাসিন্দাদের সতর্ক করেছেন। তারা বলছেন, “যদি কাঁপুনি দিয়ে জ্বর আসে, মাথা বা মাংসপেশীতে ব্যথা অনুভূত হয়, তাহলে দেরি না করে রক্ত পরীক্ষা করান। রোগ ধরা পড়লে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করুন।”

সরকারি পক্ষ থেকে বলা করা হয়েছে, মশার বিস্তার রোধে বাড়ি ও আশেপাশের এলাকায় জল জমতে দেওয়া যাবে না এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক। বিশেষজ্ঞরা সবাইকে মশার কামড় থেকে বাঁচতে যথাযথ সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

সূত্র: জি নিউজ 

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান