• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজবাড়ীতে ইলিশ ধরায় ১৪ জেলের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি    ১১ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় গত ২৪ ঘণ্টায় ১৪ জন জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১ লাখ মিটার জাল ও ২৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া জব্দ হওয়া দুইটি নৌকা নিলামে বিক্রি করে ৬১ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জেলা মৎস্য অধিদপ্তর জানায়, শুক্রবার (১০ অক্টোবর) বেলা ৩টা থেকে শনিবার (১১ অক্টোবর) বেলা ৩টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব জেলে আটক হন। অভিযানে চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তর আরও জানায়, নিষেধাজ্ঞা শুরুর পর থেকে (৪ অক্টোবর) এখন পর্যন্ত রাজবাড়ীতে ৬১টি অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ১৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩ লাখ ৯২ হাজার মিটার জাল, ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ ও তিনটি নৌকা বিক্রিতে ৯৭ হাজার টাকা আদায় করা হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধে আমরা দিন-রাত কাজ করছি। জেলেদের সচেতন করার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগও অব্যাহত থাকবে।”

অভিযানে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী