• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

রোবটের উদ্ভাবক তরুণ জিহাদ-এর পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১১ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য গৌরবময় স্বর্ণপদক জয়ী তরুণ উদ্ভাবক ও গবেষক জাহিদ হাসান জিহাদ-এর পাশে দাঁড়িয়েছেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জিহাদ-এর মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তারেক রহমানের পক্ষ থেকে শনিবার ( অক্টোবর) দুপুরে (১১ অক্টোবর ২০২৫) চুয়াডাঙ্গার দর্শনা উপজেলা সদরে পরানপুরে জাহিদ হাসান জিহাদের গ্রামের বাড়িতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের প্রায় দুই শতাধিক দলের মধ্যে থেকে আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে বাংলাদেশের তরুণ উদ্ভাবক জিহাদ-এর প্রতিনিধিত্বই সেরা প্রমাণিত হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা জাহিদ হাসান জিহাদের সাথে সাক্ষাৎ করেন। এসময় তারেক রহমানের পক্ষ থেকে তরুণ উদ্ভাবক জিহাদের প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন আতিকুর রহমান রুমন। একই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন তিনি।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মোঃ আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।  

এদিকে, তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদের সাথে উপস্থিত ছিলেন— তার মা মোছাঃ নাসিমা খাতুন ও বোন সুমাইয়া তাসমিন ঈশিতা এবং গবেষণা দলের সদস্য খাজা মুদাছির ইবনে আজম, মোঃ স্বপন আলী, মোহাম্মদ আসাদুজ্জামান সাব্বির, মোহাম্মদ সাব্বির হাসান, মোঃ মজিতূল ইসলাম সিফাত, মোহাম্মদ নাসিম হোসেন নূর ও মোহাম্মদ হাসিবুল হাসান।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার সদরের পরানপুর গ্রামের জয়নাল আবেদীন ও নাসিমা খাতুনের ছেলে জাহিদ হাসান জিহাদ। মধ্যবিত্ত ঘরের সন্তান জিহাদ ছেলেবেলা থেকেই আবিষ্কারের নেশায় মত্ত।

সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশনে (ওয়াইস) ২০২৫ ‘হেক্সাগার্ড রোভার’ রোবটটি সেরা নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী