• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কক্সবাজারে আজহারীর মাহফিলে মানুষের ঢল

   ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পি.এম.
কক্সবাজারের পেকুয়া মাহফিল ময়দান

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের পেকুয়ায় আজ শুক্রবার আসছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী।  মাহফিলে যোগদিতে মানুষের ঢল নেমেছে।

পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা রয়েছে মিজানুর রহমান আজহারীর।

মিজানুর রহমান আজহারী আজ রাত ৮টার দিকে হেলিকপ্টারে চড়ে পেকুয়া আসার কথা রয়েছে এবং তিনি রাত ১০টায় আলোচনা করবেন।

পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী বলেন, ‘আজহারী হুজুরসহ জনপ্রিয় ইসলামী আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। মানুষ সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবে যৌথ বাহিনী আমাদের সহযোগিতা করছে। আজহারী হুজুর রাত ১০টায় আলোচনা করবেন।’

মাহফিলে আসা কয়েকজন যুবক বলেন, হুজুরকে দেখতে এসেছি। এত পরিমাণ মানুষ হয়েছে যে প্যান্ডেলে পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মশুদ্ধির আলোচনা
আত্মশুদ্ধির আলোচনা
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
সৌদিতে ৪৬৫১৪ হজযাত্রী পৌঁছেছেন, মৃত্যু ৯
সৌদিতে ৪৬৫১৪ হজযাত্রী পৌঁছেছেন, মৃত্যু ৯